হানি কম্বো ৩ – এখানে ১টি কম্বোতেই ৩টি ভিন্ন ভিন্ন স্বাদের ১০০% খাঁটি মধুর স্বাদ নিতে পারবেন। যারা রেগুলার মধু খান, একই স্বাদ নিতে নিতে কিছুটা বিরক্ত, তাদের জন্য এটা একটা সেরা কম্বো অফার। আপনার সন্তানকে চিনির পরিবর্তে এই ৩ টি ভিন্ন ভিন্ন স্বাদের মধুর সাথে অভ্যস্ত করতে পারেন, যা একই সাথে স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন।
আপনি একই সাথে ৩ টি প্রিমিয়াম কোয়ালিটির মধুর স্বাদ নিতে পারেন- যা আলাদা আলাদা কিনতে গেলে এই একই জিনিসে ব্যয় তুলনামূলক বেশি। উন্নতমানের প্যাকেজিং এ আমরা এই প্রোডাক্ট টি দিচ্ছি, আপনি চাইলে কাউকে গিফট হিসেবে ও দিতে পারবেন।
আপনি আমাদের মধুর কোয়ালিটি নিয়ে ১০০% নিশ্চিত থাকতে পারেন। বেস্ট কোয়ালিটি এবং A গ্রেডের মধু পাবেন ইন শা আল্লাহ।
একসাথে প্রকৃতির তিনটি ভিন্ন ভিন্ন খাঁটি স্বাদের অভিজ্ঞতা – সাশ্রয়ী দামে!
সুন্দরবনের মধু—এতে আছে এন্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে বিভিন্ন প্রকার টক্সিন দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি বৃদ্ধি করে, সর্দি কাশি এবং গলাব্যথা উপশম করে।
লিচু ফুলের মধু— প্রাকৃতিকভাবে সুস্বাদু ও মিষ্টি, হজমে সহায়ক, শরীরে বাড়তি কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, শিশুদের জন্য একেবারে নিরাপদ।
সরিষা ফুলের মধু— ঠাণ্ডাজনিত অসুস্থতা থেকে উপশম করে, ফুসফুসের কার্যকারিতা উন্নত করে এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে।